দিনাজপুরের বিরলে প্রথম গণিত উর্যাসব
‘গণিতের চোখে বিশ্বকে দেখি’ স্লোগান সামনে রেখে গত ২৫ মার্চ শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত উর্যাসব। উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শ ছাত্রছাত্রী অংশ নেয় এই উর্যাসবে। সকাল আটটায় বিরল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উর্যাসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক একরামুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দিনাজপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুস সালেকিন চৌধুরী, স্কলার্স ইন্টা. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হক সিজার ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আসাদুল্লাহ সরকার। উর্যাসবে জুনিয়র ও সেকেন্ডারি দুটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে গণিতের বিভিন্ন বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিরল উপজেলা মিলনায়তনে ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে প্রশ্নপর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে লিখিত পরীক্ষায় ৪০ জন ও প্রশ্নপর্বে ২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে পুরস্কার বই তুলে দেওয়া হয়।গণিত অলিম্পিয়াড ডেস্ক