দিনে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ক্রিকেটের মহারণ আজ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলেই এশিয়া-সেরা হওয়ার হাতছানি। বৃষ্টি যেন কোনোভাবেই এই খেলায় বিঘ্ন ঘটাতে না পারে সেই প্রার্থনা ক্রিকেট প্রেমীদের। সময়টা কিন্তু কিছুটা বৃষ্টি-বাদলার। শেষ বিকেলে হঠাত্ করেই আকাশ মুখ গোমড়া করে কেঁদে উঠতে পারে। যেমনটা কেঁদেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের দিন। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদিন ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম। রাতে এক-দুই পশলা বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ সময়টাতে যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে। তবে আজ ঢাকায় সারাদিনে বৃষ্টিপাতের আশঙ্কা কম। ঢাকার আবহাওয়া সারাদিন শুষ্ক থাকবে।’আবহাওয়া অধিদপ্তরের এই তথ্যে শঙ্কামুক্ত হতেই পারেন ক্রিকেট দর্শকেরা। কারণ, মাতৃভূমির গৌরবের এই লড়াই প্রকৃতির হাতে জিম্মি হোক—সেটা নিশ্চয়ই চান না কেউ!