দিনে ৩৫ রুপিরও কম আয় করে ভারতীয়রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ৩৫ কোটি ৪৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশটির ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অরগানাইজেশনের সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে, ভারতের গ্রামাঞ্চলের ৬০ শতাংশ মানুষের দৈনিক আয় ৩৫ রুপির কম। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অরগানাইজেশন আরও জানায়, ভারতে শহরাঞ্চলের ৬০ শতাংশ মানুষের দৈনিক আয় প্রায় ৬৬ রুপি। তবে গ্রামাঞ্চলের দরিদ্রতম ১০ শতাংশ মানুষের দৈনিক আয় ১৫ রুপি আর শহরের ১০ শতাংশ দরিদ্রতম মানুষের দৈনিক আয় ২০ রুপি। সমীক্ষায় আরও দেখা গেছে, বিহার ও ছত্তিশগড় রাজ্যের জনগণের ব্যয়ের ক্ষমতা সবচেয়ে কম। আর সর্বোচ্চ ব্যয়ের হার কেরালায়। এরপর পাঞ্জাব এবং হরিয়ানায়। পরিকল্পনা কমিশনের নির্দেশিকা মেনে শহরাঞ্চলে ২৮ টাকা ৬৫ পয়সা এবং গ্রামাঞ্চলে ২২ টাকা ৪২ পয়সা আয়কে দারিদ্র্য রেখা হিসেবে বিবেচনা করে ওই সমীক্ষা করা হয়।