দিনেও ট্রাকের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সড়কগুলোয় অবৈধ পরিবহনের দাপট বেড়েই চলছে। অনুমোদনহীন রিকশা ও ছোট যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র যানজট তৈরি হচ্ছে। এর পাশাপাশি যানজট দীর্ঘ হওয়ার আরেক কারণ হচ্ছে দিনের বেলায় নগরে ট্রাকের অনুপ্রবেশ। পরিবহনের মালিক, শ্রমিক, রিকশাচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরে কয়েক সহস্রাধিক অবৈধ রিকশা, অটোরিকশা ও ছোট যাত্রীবাহী গাড়ি, ট্রাক চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখে না। এসব অবৈধ যানবাহন অনেকটা প্রকাশ্যেই যাত্রী ওঠানামা করায়। কাগজপত্রহীন অবৈধ যানবাহন বেড়ে যাওয়ায় যানজট ক্রমেই তীব্র হচ্ছে। নগরের ব্যবসাকেন্দ্র কালীঘাট থেকে কাজীরবাজার পর্যন্ত ট্রাকের বিচরণ রয়েছে। পাশাপাশি চৌকিদেখী পার হলেই দেখা যায় সারি সারি ট্রাক। মালবোঝাই এসব ট্রাক দিনের বেলাও নগরের অলিগলি দিয়ে চলাচল করে। এ চলাচল থেকে সরু রাস্তার যানজট বড় রাস্তায় গিয়ে গড়ায়।