দিনেও হেডলাইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই গল্পটা কি জানা আছে? সেই যে, এক অন্ধ লোক রাতের বেলা হারিকেন জ্বালিয়ে পথ চলছে। তা দেখে একজন বলল, তুমিতো দেখতেই পাও না। হারিকেন নিয়ে পথ চলে কী লাভ? অন্ধ লোকটি জবাব দিল, আমার জন্য নয় বরং তোমরা কেউ যেন আমার ওপর এসে না পড়ো তাই আমি আলো নিয়ে পথে বের হয়েছি। এ তো অন্ধের রাতে পথচলার গল্প। কিন্তু ডেনমার্কের লোকজন দিনেও হারিকেন জ্বালিয়েই পথ চলে। মানে? মানে তারা দিনের বেলায়ও পথচলার সময় জ্বালিয়ে রাখে গাড়ির হেডলাইট। আর না জ্বালিয়ে উপায় আছে? গাড়ির হেডলাইট ছাড়া পথ চললে তো আইন অনুসারে দিতে হবে পুরো ১০০ ডলার। তাহলে সেখানকার সবার চোখে সমস্যা আছে নাকি? দিনের বেলা কি চোখে দেখে না? বিষয়টা তেমন না। সেখানে গবেষণায় দেখা গেছে যে হেডলাইট জ্বেলে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার হার কমে গেছে অনেকাংশেই। একটা জীবন তো গাড়ির হেডলাইটের চেয়ে অনেক দামি। তাই হেডলাইট যদি জীবন বাঁচাতে সহায়তা করে তবে জ্বলুক না গাড়ির হেডলাইট সারাক্ষণ।