প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৮ মার্চ দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন এ কে এম মামুনুর রশিদ, ধনীর রায় ও আমিনুল ইসলাম। বক্তব্য দেন শিক্ষক মাহমুদ হাসান, নূরুল ইসলাম, রাজিয়া সুলতানা, অনিন্দিতা রায় প্রমুখ।এদিকে ২৫ মার্চ রাবেয়া মেমোরিয়াল একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রিন্সিপাল সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আসাদ উল্লা, আনোয়ার হোসেন, আবদুল হান্নান, দিবা রায়, বিনীতা রায়, মারুফ আক্তার প্রমুখ।