দিলশান-থারাঙ্গা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের পেছনে অনেক রসদ ছিল। অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা তরুণ মুত্তিয়া মুরালিধরনকে দারুণ সতর্কতার সঙ্গে ব্যবহার করেছেন, বাঁহাতি পেসার চামিন্ডা ভাসের কার্যকর ভূমিকাও ছিল। তার পরও সনাৎ জয়াসুরিয়া ও রমেশ কালুভিথারানার ওপেনিং জুটিটা ছিল বিপজ্জনক। শুরুতেই বিধ্বংসী ব্যাটিয়ে এই দুজন ওয়ানডে ক্রিকেটে একটা বিপ্লবই তখন ঘটিয়ে ফেলেছিলেন।এই বিশ্বকাপেও যেন একই পটভূমিতে এগিয়ে যাচ্ছে গল্প। রানাতুঙ্গার জায়গা নিয়েছেন বুদ্ধিমান কুমার সাঙ্গাকারা। চামিন্ডা ভাসের উত্তরসূরি হয়ে এসেছেন লাসিথ মালিঙ্গা। মুরালিধরন ১৯৯৬ বিশ্বকাপের মতোই বিপজ্জনক হয়ে উঠেছেন। সাফল্যের গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জয়াসুরিয়া আর কালুভিথারানার জায়গাটা এবার নিয়েছেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। জয়াসুরিয়া-কালুভিথারানা, সাবেক এই জুটি ওয়ানডে ব্যাটিংয়ে বিপ্লব ঘটিয়েছিলেন, দিলশান-থারাঙ্গা সাহসী শটে পাওয়ার প্লের এই যুগে ব্যাটিংটাকে মুড়িয়ে দিচ্ছেন আধুনিকতার মোড়কে।রান পেলেও প্রথম দিকের ম্যাচগুলোতে আগুনের ফুলকি ছড়ানো বলতে যেটা বোঝায়, তা পারছিলেন না দিলশান-থারাঙ্গা। তাঁদের ব্যাটে আগুনের স্ফুলিঙ্গ ঝরেছে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পঞ্চম ম্যাচে। দুটি ‘ডাবল’ সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরির জুটি গড়ে দুজনেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। জিম্বাবুয়ের বিপক্ষে দিলশান (১৪৪), থারাঙ্গা (১৩৩) গড়েন বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড, ২৮২ রান।গত শনিবার এই দুজন টুর্নামেন্ট-পূর্ব ফেবারিট ইংল্যান্ডকে পিষে মেরেছেন। প্রেমাদাসার ধীরগতির উইকেটে ইংল্যান্ডের ২৩০ রানের চ্যালেঞ্জই শুধু তাঁরা টপকে যাননি, শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে ১০ উইকেটের বিশাল জয় দিয়ে।এমন নয় যে, ইংল্যান্ডের বোলিং আক্রমণ একেবারেই দুর্বল। ক্রিস ট্রেমলেট এবং টিম ব্রেসনান—দুজনেই ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নায়ক, ছিলেন বর্তমানে অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত অফ স্পিনার গ্রায়েম সোয়ানও। বিনোদনের আধার হয়ে থাকা ১০৮ রানের হার না মানা ইনিংস দিলশান খেলেন ১১৫ বলে। দুই ছক্কার সঙ্গে চার ছিল ১০টি। এক ছক্কা, ১২ চারে থারাঙ্গা অপরাজিত ১০২, ১২২ বলে।এ পর্যন্ত সাত ম্যাচে উদ্বোধনী জুটিতে এই দুজনের সংগ্রহ ৭৪৩ রান। তাঁদের ধারেকাছেও নেই অন্যরা। এই বিশ্বকাপে রানের দিক দিয়ে সর্বোচ্চ পার্টনারশিপ দুটিও তাঁদেরই—২৮২ ও ২৩১*। ৫০, ৪১, ৪৪, ৪, ১৪৪, ৩ ও ১০৮*—সাত ইনিংসে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিসহ দিলশানের রান ৩৯৪, গড় ৬৫.৬৬। ১৯, ৩৩, ৬৭*, ৬, ১৩৩, ৩ ও ১০২*—সাত ম্যাচে থারাঙ্গার দুই সেঞ্চুরির সঙ্গে এক হাফ সেঞ্চুরিসহ ৩৬৩ রান, গড় ৭২.৬০। দুজনেই আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ রান-সংগ্রাহকের তালিকায়। দিলশান দ্বিতীয়, থারাঙ্গা পঞ্চম।কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া কলম্বোর সেই প্রেমাদাসাতেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল। ফাইনালের স্বপ্নে অধিনায়ক কুমার সাঙ্গাকারা নির্ভারই থাকতে পারেন! এমন উদ্বোধনী জুটি থাকলে চিন্তা কী! ওয়েবসাইট।