দিল্লি মাতালেন রুনা লায়লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৫ অক্টোবর ভারতের পূর্ব দিল্লিতে গান গাইলেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। মিলোনি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের এক সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। সেদিন ছিল হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার মহানবমী। আর রুনা যেখানে গান গেয়েছেন, সেখানেই ছিল পূজামণ্ডপ। প্রায় ৯০ মিনিটের ওই আসরে এসেছিল হাজার সংখ্যক শ্রোতা। অনুষ্ঠান শেষে তাদের একটাই মন্তব্য ছিল—অসাধারণ!জানা গেছে, বাংলা, হিন্দি দুই ভাষাতেই গান গেয়েছেন রুনা লায়লা। তার মধ্যে ছিল ‘সাধের লাউ’, ‘দামাদাম’ ও ‘বন্ধু তিন দিন’-এর মতো জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান শুরুর আগে পূজামণ্ডপ থেকে প্রায় আধা মাইলজুড়ে মানুষের সারি লক্ষ করা গিয়েছিল সেদিন। সেই সারিতে ছিল সব বয়সী শ্রোতা। মঞ্চে রুনা লায়লার অনবদ্য গায়কিতে তারা সবাই ছিল মন্ত্রমুগ্ধ।