দিল্লি হামলায় হুজির দিকে ভারতের ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এস সি সিনহা দাবি করেছেন, দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন হরকাত-উল-জিহাদ ইসলামি (হুজি)। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো একটি ই-মেইলে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করেছেন সিনহা।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হুজির পাঠানো ওই ই-মেইলে লেখা রয়েছে, ‘দিল্লি হাইকোর্টের সামনে আজকের বোমা হামলার দায় আমরা স্বীকার করছি। আমাদের চাওয়া মোহাম্মদ আফজাল গুরুর মৃত্যুদণ্ডাদেশ শিগগিরই প্রত্যাহার করতে হবে। অন্যথায় ভারতের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আরও ভয়াবহ হামলা চালানো হবে।’২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলায় জড়িত থাকার দায়ে আফজাল গুরু ২০০৪ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।তবে এস সি সিনহা বলেন, মেইলটি আসলেই হুজি পাঠিয়েছে কি না, সেটা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।