দিল্লিতে কিরণ বেদীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী ও টিম আন্নার সদস্য কিরণ বেদীর বিরুদ্ধে আজ রোববার মামলা করেছে দিল্লি পুলিশ। স্থানীয় একটি আদালতের নির্দেশে এনজিওর তহবিল আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই এ খবর জানিয়েছে।দিল্লি পুলিশের কর্মকর্তা (অপরাধ) অশোক চাঁদ বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাস ভঙ্গের অপরাধ), ১২০ বি (অপরাধ ষড়যন্ত্র) ধারার অধীনে কিরণ বেদীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।এ বিষয়ে স্থানীয় একটি আদালতের আদেশের একদিন পরই কিরণ বেদীর বিরুদ্ধে এ মামলা করা হলো।