দিল্লিতে গণধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে চলন্ত বাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে ভারত সরকার। আজ বুধবার দেশটির অর্থমন্ত্রী পি চিদাম্বরম এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, উষা মিশ্র নামের একজন অবসরপ্রাপ্ত বিচারক তদন্ত কমিশনের প্রধানের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তিনি বলেন, ‘এই তদন্ত কমিটি পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তি দায়িত্বে অবহেলা করেছে কি না, তা খতিয়ে দেখবে।’চিদাম্বরম বলেন, ‘পৃথক একটি প্যানেল বিদ্যমান আইন খতিয়ে দেখে এ ধরনের (ধর্ষণ) ভয়ংকর অপরাধের শাস্তি আরও কঠোর করার পরামর্শ দেবে।’ তদন্ত কমিটি ৩০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেও বলেও জানান তিনি।আল-জাজিরা জানায়, নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় রাজধানীসহ ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নয়াদিল্লিতে ধর্ষণে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবিতে ছাত্র ও তরুণেরা রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় পুলিশসহ অনেকেই আহত হয়েছে।বিক্ষোভকারীদের দাবি, সরকার নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে।এদিকে আজ বুধবারও দিল্লির প্রাণকেন্দ্রের রাজপথে নারী ও স্কুলশিশুসহ প্রায় ২০০ মানুষ এক বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে সরকারবিরোধী স্লোগান দেয় তারা।