দিল্লিতে ধসে পড়া ভবনের মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে ধসে পড়া ভবনের মালিক অমরিত পাল সিংকে (৫৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নগরের গীতা কলোনি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।লছমিনগরের ললিতা পার্ক কমপ্লেক্সে তাঁর ভবনটি ধসে পড়লে অমরিত পাল দ্রুত পালিয়ে যান। পরে তাঁর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে। এর আগে তাঁর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ে অনিয়ম এবং চুরি যাওয়া সম্পদ গ্রহণের অভিযোগে ২১টি মামলা করা হয়। এসব মামলায় তাঁকে ২০ বার গ্রেপ্তারও করা হয়েছিল।প্রসঙ্গত, গত সোমবার রাত সোয়া আটটার দিকে ভারতের পূর্ব দিল্লির লছমিনগরের ললিতা পার্ক এলাকায় একটি বহুতল ভবন ধসে কমপক্ষে ৬৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়। গুরুতর আহত ৩২ জনকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।৩০ বছরের পুরোনো বাড়িটির তৃতীয় তলা পর্যন্ত বৈধভাবে নির্মিত হলেও পরে আরও দুটি তলা নির্মিত হয় অবৈধভাবে। বাড়িটিতে ৩৫০টি ছোট ছোট কক্ষ রয়েছে।দিল্লির বাণিজ্যমন্ত্রী এ কে ওয়ালিয়া জানান, এবার দিল্লিতে বন্যার সময় যমুনার পানি ঢুকে বাড়িটি নড়বড়ে হয়ে পড়েছিল। সূত্র: বিবিসি ও পিটিআই।