দিল্লিতে বিমানবন্দর অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা আর অপ্রত্যাশিত কারিগরি সমস্যার কারণে দিল্লি বিমানবন্দর অচল হয়ে পড়েছে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অকার্যকর হয়ে গেছে। ফলে কোনো ফ্লাইট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারছে না।বিমানবন্দরের কর্মকর্তারা বার্তা সংস্থা আইএএনএসকে জানান, কারিগরি ত্রুটির কারণে রানওয়ে ভিসুয়াল রেঞ্জের যন্ত্রপাতিতে সমস্যা হচ্ছে। ফলে দিল্লি অভিমুখী সব ফ্লাইটকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি থেকেও কোনো ফ্লাইট ছাড়তে পারছে না।