দিল্লিতে ভবন ধসে নিহত ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে একটি বহুতল ভবন ধসে কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮০ জনেরও বেশি। গুরুতর আহত ৩২ জনকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত সোয়া আটটার দিকে পূর্ব দিল্লির লছমিনগর ললিতা পার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে।দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আরও প্রায় ৩০ জন আটকা পড়ে আছে। তিনি আরও জানান, দুর্ঘটনাটি সত্যিই অপ্রত্যাশিত। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।দিল্লির স্বাস্থ্যমন্ত্রী কিরণ মালিয়া বলেছেন, দুর্ঘটনার পরই দমকল বাহিনী পাঁচটি ক্রেন দিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজ রয়েছে ৪০ জন।দিল্লির সিটি পুলিশ কমিশনার বি কে গুপ্তা বলেছেন, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ২৫০ সদস্য উদ্ধারকাজে শামিল হয়েছেন। এখন জোর কদমে উদ্ধারকাজ চলছে।৩০ বছরের পুরোনো বাড়িটির তৃতীয় তলা পর্যন্ত বৈধভাবে নির্মিত হলেও পরে আরও দুটি তলা নির্মিত হয় অবৈধভাবে। বাড়িটিতে ৩৫০টি ছোট ছোট কক্ষ রয়েছে।দিল্লির বাণিজ্যমন্ত্রী এ কে ওয়ালিয়া জানান, এবার দিল্লিতে বন্যার সময় যমুনার পানি ঢুকে পড়ায় বাড়িটি নড়বড়ে হয়ে পড়েছিল। সূত্র: বিবিসি ও পিটিআই।