দিল্লির ছেলে ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারতীয়’ ভিলিয়ার্স!ভারতে ডি ভিলিয়ার্সের সর্বশেষ তিন ওয়ানডে ইনিংস১১৪*, ১০২* ও ১০৭*নিজের মাঠে খেলার সুবিধা ভালোমতোই নিলেন এবি ডি ভিলিয়ার্স। ঘরের ছেলেকেও ফেরায়নি দিল্লির ফিরোজ শাহ কোটলা। দারুণ এক সেঞ্চুরিই উপহার দিয়েছে ডি ভিলিয়ার্সকে...নিজের মাঠ? ঘরের ছেলে? ডি ভিলিয়ার্স!আসলেই তাই। ডি ভিলিয়ার্স তো দিল্লিরই ছেলে হয়ে গেছেন। তিন বছর ধরে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন। খেলবেন এবারও। এই মাঠ দিল্লি ডেয়ারডেভিলসের হোম গ্রাউন্ড। এখানে খেলা, অনুশীলন করার অভিজ্ঞতা ভালোই আছে ডি ভিলিয়ার্সের। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন। ১০৫ বলে অপরাজিত ১০৭ রানের এক ইনিংস খেললেন। ওয়েস্ট ইন্ডিজের ২২২ রান দক্ষিণ আফ্রিকা টপকে গেল ৭ উইকেট হাতে রেখে।ম্যাচ-সেরা ডি ভিলিয়ার্স পরশু ম্যাচ শেষে জানিয়েছেন, আইপিএল-অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে তাঁকে, ‘এখানে যে সময় কাটিয়েছি, সেটা খুবই সাহায্য করেছে। ম্যাচের আগে আমি গ্রায়েমের (স্মিথ) সঙ্গে কথা বলছিলাম। ওকে বলেছিলাম, রাতে এখানে আউটফিল্ড ভেজা থাকে। তাই পরে ব্যাট করলে আমরা সুবিধা পাব। এ মাঠে আসলে যেকোনো স্কোর নিয়ে লড়াই করা মুশকিল। কোনো স্কোরই নিরাপদ নয়।’ভারতের কন্ডিশন যে এখন তাঁর কাছে হাতের তালুর মতো চেনা, সেটি রেকর্ডই বলবে। ভারতে সর্বশেষ যে তিনটি ওয়ানডে খেলেছেন, তিনটিতেই সেঞ্চুরি! গত বছর ভারত সফরে গোয়ালিয়র আর আহমেদাবাদে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। আহমেদাবাদের ম্যাচটির পর পরশুই প্রথম খেললেন এখানে। এবার সেঞ্চুরি!পরশু একটা রেকর্ডও করে ফেলেছেন। সেঞ্চুরি পূর্ণ করতে লেগেছে ৯৭ বল, দক্ষিণ আফ্রিকার পক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি। ‘আসলে কদিন আগেও নেটে খুব ভালো টাইমিং হচ্ছিল না। কিন্তু আজ রাতে বল বেশ ভালোভাবে ব্যাটে আসছিল’—পরশু ম্যাচ শেষে সেঞ্চুরি-রহস্য উন্মোচন করলেন ডি ভিলিয়ার্স।বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসা হয়ে ওঠার ইঙ্গিতও দিলেন। এমনিতেই উইকেটরক্ষকের কাজটা দারুণ করছেন বলে বাড়তি একজন খেলোয়াড়ও নিতে পারছে দল। সেই সঙ্গে ব্যাট হাতেও যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, দক্ষিণ আফ্রিকা তাদের সব হতাশা এবারই মুছে ফেলবে নিশ্চিত! ওয়েবসাইট।