দিল্লীতে বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র ব্যবহার করে মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তাঁর নাম মোহাম্মদ শাহ জালাল খান। তিনি দিল্লির মজনু কা তিল্লায় বসবাস করছিলেন। গতকাল সোমবার তিনি একজনকে ভুয়া পাসপোর্ট সরবরাহ করছেন জানার পর দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ তাঁর কাছ থেকে ভারতীয় ছয়টি ভুয়া পাসপোর্ট, নেপালের আটটি পাসপোর্ট, ভারতীয় পাঁচটি ভোটার আইডি কার্ড, নেপালের আটটি নাগরিকত্ব কার্ড, ৫০ হাজার নেপালি মুদ্রা, একটি বাংলাদেশি পাসপোর্ট, একটি বাংলাদেশি আইডি কার্ড ও একটি কানাডার ভিসা উদ্ধার করেছে। পিটিআই