দীঘিনালায় যুব সমিতির সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পূর্ণচন্দ্র কার্বারিপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শান্তিমুনি চাকমা ওরফে প্রকাশ জামাল্যাকে (২৯) গুলি করে হত্যা করেছে। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি (এমএন লারমা) পক্ষের সদস্য ছিলেন। তাঁর বাড়ি উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের জালবান্দা গ্রামে।পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার জন্য জনসংহতি সমিতি—জেএসএস (সন্তু লারমা) পক্ষকে দায়ী করেছে। তবে জেএসএস (সন্তু লারমা) পক্ষ ঘটনার সত্যতা অস্বীকার করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।