দীঘিনালায় আদিবাসী যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠ থেকে আজ বুধবার ভোরে জনমিত্র চাকমা (২৫) নামের এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই উপজেলার ডানে আটারকছড়া গ্রামের শতিরঞ্জন চাকমার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে চলাফেরার সময় উপজেলার সড়ক ও জনপথ কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মাথা থেঁতলানো অবস্থায় লাশটি উদ্ধার করে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চার-পাঁচজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।