দীঘিনালায় গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সোমবার রাতে শান্তি চাকমা (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী ছিলেন। উপজেলার এক নম্বর ইউনিয়নের বৃঘুধর চাকমার ছেলে শান্তি চাকমা। তাঁর বড় ভাই জ্ঞানজিত্ চাকমা প্রথম আলো ডটকমকে জানান, কঠিন চীবরদান উপলক্ষে শান্তি চাকমা উপজেলার মনের মানুষ এলাকায় একটি বৌদ্ধবিহারে ভান্তেকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, শান্তি চাকমা সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনার জন্য সন্তু লারমার জনসংহতি সমিতিকে দায়ী করেন তিনি।জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা এ অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে।শান্তি চাকমা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ।