দীনেশ দাসের মৃত্যু, সেই চালক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দীনেশ দাসের ঘাতক বাসচালক মো. বাদশা মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই আদেশ দেন।রমনা থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান ঘাতক বাসচালককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে অনেকেই গাড়ি চালাচ্ছেন। তাই গাড়ি চালানোর সনদের (ড্রাইভিং লাইসেন্স) বিষয়ে এবং আসামির নাম-ঠিকানা যাচাই করতে জিজ্ঞাসা করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।গত রোববার সকালে সাংবাদিক দিনেশ দাস তাঁর মেয়েকে ভিকারুননিসা স্কুলে নিয়ে যান। মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে কাকরাইলের চার্চ-সংলগ্ন ক্রসিং হয়ে মত্স্য ভবনের দিকে যাওয়ার সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই দীনেশ দাসের মৃত্যু ঘটে।