দীপশিখায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল বুধবার সন্ধ্যায় দীপশিখার আলোয় স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। শিল্পকলা একাডেমীর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে এই দীপশিখা প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের গাওয়া ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ গানটির সঙ্গে জেলা প্রশাসক মো. জহুরুল হকের নেতৃত্বে এ প্রজন্মের শিশু-কিশোর, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা দীপশিখা জ্বালানোর কর্মসূচিতে অংশ নেন।