দীপালোক একাডেমীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে ১২ এপ্রিল দীপালোক একাডেমী সাতক্ষীরার ব্যবস্থাপনায় ‘মুক্ত করো, পূর্ণ করো, আলোকিত করো’ স্লোগানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দীপালোক একাডেমীর পরিচালক বরুণ ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ নিমাই চন্দ্র বিশ্বাস, দৈনিক পত্রদূত সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার ও দীপালোক একাডেমীর উপদেষ্টা শের আলী। পরে সমবেত সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সোহাগ, লক্ষ্মী ব্যানার্জি, দোলা চক্রবর্তী, স্বাতী চক্রবর্তী, শাপলা, শাম্মী, এলিজা, আসাদ, প্রজ্ঞা, অন্বেষা, নীলাঞ্জনা, জবা প্রমুখ।