দীপিকার জীবন নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীহার পান্ডের সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক ভেঙে দিয়ে রণবীর কাপুরের সঙ্গে বেঁধেছিলেন প্রাণ! কিন্তু হায়, সে সম্পর্কও বালির বাঁধের মতো ভেঙে গেল কদিন বাদেই! অগাধ জলে হাবুডুবু খেতে লাগলেন দীপিকা পাড়ুকোন। তার পরও ওই নীহার তাঁর পাশে দাঁড়ালেন। কিন্তু তত দিনে সুর কেটে গেছে। সুর ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন নীহার। কিন্তু দীপিকা ভালোবাসা খুঁজলেন ক্রিকেটার যুবরাজ সিংয়ের চোখে। সেই অন্বেষণও একসময় ব্যর্থ হলো। এই গল্প বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের জীবনের গল্প। তা নিয়েই একটা ছবি বানানোর পরিকল্পনা করেছেন পরিচালক প্রশান্ত ছাড্ডা। তাতে আবার নীহারের চরিত্রে নীহার নিজেই অভিনয় করবেন বলে জানা গেছে! দীপিকা প্রশান্তের পরিকল্পনার কথা জানলেও, তাঁর নিজের কোনো অভিমত স্পষ্ট করে জানা যায়নি এ পর্যন্ত।