দীপিকার দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলা বেঙ্গালুরু থাকার সময় ঘটা করে দীপাবলি উদ্যাপন করতাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই নতুন জামা গায়ে চড়াতাম। ঘর সাজাতাম। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে আর আতশবাজি ফাটিয়ে কী যে মজা করতাম!’ কথাগুলো দীপিকা পাড়ুকোনের। গোটা ভারত সেজেছে দীপাবলির বর্ণিল আলোকচ্ছটায়। এমনই মুহূর্তে দীপিকার অভিজ্ঞতার কথা জানতে চাইলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। তাই বলে লেশমাত্র মন খারাপের ভাব নেই। কারণ, এবার মুম্বাইয়ে বিলাসবহুল নতুন বাড়িতে দীপাবলি উদ্যাপন করছেন মা-বাবা ও ভাইবোনকে নিয়ে। মা মুড়ি-মুড়কি, নাড়ু ও কয়েক পদের মিষ্টি বানিয়েছেন। দীপিকা তাঁর কাছের বন্ধুদের বাড়ি সেসব মিষ্টান্ন পাঠাচ্ছেন। কদিন আগে দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে আদিবাসীদের কিছু পোশাক কিনে এনেছেন। টিএনএন।