দীপিকার ফ্ল্যাটে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানাহারে এতটাই মত্ত ছিলেন তাঁরা যে উচ্চশব্দে গান বাজছে, সেদিকে কারও খেয়ালই ছিল না। এদিকে প্রতিবেশীদের তো ঘুম হারাম। তাই তাঁরা বাধ্য হয়ে অভিযোগ করেন দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির দীপিকার প্রভাদেবীর (মুম্বাইয়ের ব্যয়বহুল একটি স্থান) ফ্ল্যাটে। তখন রাত সোয়া তিনটা। পুলিশ এসে দেখে, সে এক এলাহি কাণ্ড! বলিউডের নামজাদা সব তারকা নাচ-গান করছেন। বিলাসবহুল ফ্ল্যাট কেনা উপলক্ষেই পার্টি দিয়েছেন দীপিকা। অবশ্য পুলিশ বলছে অন্য কথা। দীপিকার বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়ে তারা সেখানে যায়নি। টহল দেওয়ার সময় অ্যাপার্টমেন্টের নিচে লোকজনের ভিড় দেখে ভেতরে ঢুকেছিল তারা। জি-নিউজ।