অধ্যাপক, ঢাকা সিটি কলেজ, ঢাকা ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীরা ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে একটু চিন্তিত থাকে। কারণ, দুটি পত্রই তাত্ত্বিক। একটু সতর্ক হয়ে উত্তর লিখলেই এ বিষয়ে এ+ পাওয়া সম্ভব।বইয়ের ভাষায় লিখতে পার, না হলে বইয়ের কথাগুলো নিজের ভাষায় সুন্দর ও ছোট করে লেখ। সংজ্ঞা লেখার ক্ষেত্রে সময়ানুযায়ী দু-একজন লেখকের দেওয়া সংজ্ঞা দেবে। লেখকের সংজ্ঞা ইংরেজিতে উল্লেখ করতে পার। সম্ভব হলে সংজ্ঞাগত বৈশিষ্ট্য লিখতে পার। পরীক্ষার হলে করণীয় : তাত্ত্বিক বিষয়ে প্রচুর লিখতে হয়। যে কারণে এ বিষয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী ‘ক’ ও ‘খ’ অংশের প্রথমে রচনামূলক প্রশ্ন এবং পরে সংক্ষিপ্ত প্রশ্নেরই উত্তর লিখবে। রচনামূলক প্রশ্নের সংজ্ঞায় ৩ নম্বর ও বর্ণনামূলক প্রশ্নে ১০ নম্বর থাকতে পারে। সংজ্ঞা থাকলে সে ক্ষেত্রে ৩ নম্বরের জন্য পাঁচ মিনিট ও বর্ণনামূলক ১০ নম্বরের প্রশ্নের জন্য ১৩ মিনিট সময়। তাই সংজ্ঞায় লেখকের একটি বা বড়জোর দুটি সংজ্ঞা দেবে। বর্ণনামূলক প্রশ্নের অবশ্যই শেষদিকের পয়েন্টগুলো কমিয়ে ‘অন্যান্য’ শিরোনামে ক, খ, গ... এভাবে লিখবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রশ্নোত্তর শেষ করবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে পাঁচ মিনিট সময় থাকায় সংজ্ঞা লিখতে বললে নয় মিনিট সময় পাবে। তাই সেখানে দু-তিনজন লেখকের সংজ্ঞা ও সংজ্ঞাগত বৈশিষ্ট্য লিখতে পার। উত্তর লেখার ক্ষেত্রে নিচের পরামর্শগুলো মনে রাখবে।১। উত্তরপত্রের বাঁ বা ডান পাশের পৃষ্ঠার ওপর থেকে নতুন প্রশ্নের উত্তর শুরু করবে। প্রয়োজনে আগের পাতায় কিছু ফাঁকা থাকতে পারে। তবে কম ফাঁকা রেখে উত্তর শেষ করতে পারলেই ভালো।২। ‘১ নং প্রশ্নের উত্তর’ বা ‘১ নং প্রশ্নের অথবা অংশের উত্তর’—এভাবে লিখে তার নিচে সবুজ রঙের সাইন কলমে দাগ দাও বা মার্কার দিয়ে দাগিয়ে স্পষ্ট করো। ৩। ওপর থেকে নিচে একটু ফাঁকা রেখে উত্তর লেখা শুরু করবে। এভাবে এক প্যারা থেকে আরেক প্যারা বা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টের শুরুতে ওপর থেকে নিচে একটু ফাঁক রাখবে। এতে মূল্যায়নকারীর পক্ষে উত্তর পাঠ সহজ হবে এবং উত্তরপত্রের সৌন্দর্য বাড়বে। ৪। সাইন কলম বা মার্কার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। অধিক ব্যবহার উত্তরপত্রের সৌন্দর্যহানি এবং সময় নষ্টের কারণ হতে পারে। ৫। প্রতিটি পয়েন্টে নম্বর দেবে। এতে মূল্যায়নকারীর পক্ষে উত্তর মূল্যায়ন সহজ হবে। বর্ণনামূলক প্রশ্নে অবস্থা অনুযায়ী কম-বেশি ১৫টি পয়েন্ট লেখা ভালো। তবে ২০টির ওপর পয়েন্ট আলোচনার সময় পাবে না। ৬। মূল প্রশ্ন অথবা এর মধ্যে কোনটার উত্তর দিলে নম্বর বেশি পাওয়া যাবে তা বুঝতে হবে। সব প্রশ্নের উত্তরে মূল্যায়নকারী সমানভাবে খুশি হন না। ৭। পার্থক্য চাইলে তা লেখা ভালো। এতে নম্বর ভালো আসে। ৮। সংজ্ঞা, বর্ণনামূলক প্রশ্ন বা পার্থক্য যা-ই আসুক না কেন, প্রতিটি প্রশ্নোত্তরের শুরুতে ভূমিকা ও শেষে উপসংহার দিতে হবে।