দুঃখ নেই টাইবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুটো রান। তাহলেই পাওয়া যেত বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির স্বাদ। টাটেন্ডা টাইবু নিশ্চয় খুব হতাশ। একদমই না। হতাশ হবেন কী, তিনি তো সেঞ্চুরির কথা ভাবেনইনি!নামের পাশে ৯৮ রান, টাইবু কি তাহলে স্কোরবোর্ডের দিকে তাকানইনি? তাকিয়েছেন। কিন্তু তাঁর কাছে সবার আগে দল। দলের সংগ্রহ আরও স্ফীত করার আশায় ৯৮-এ দাঁড়িয়েও ঝুঁকি নিতে কার্পণ্য করেননি। সেঞ্চুরি-বঞ্চিত হওয়ার হতাশা একদমই ছুঁতে পারছে না তাঁকে। দল বিশ্বকাপে রেকর্ড গড়া ১৭৫ রানের জয় পেয়েছে (এটাই বিশ্বকাপে জিম্বাবুয়ের বড় জয়), এতেই টাইবু দারুণ উচ্ছ্বসিত, ‘সত্যিই আমি ১০০ নিয়ে ভাবিনি। আমি শুধু দলের অবস্থান নিয়ে ভেবেছি। ম্যাচের শুরুতেই যদি আমাকে ৯৮ দেওয়া হয়, আমি নেব। সকালে আমাদের লক্ষ্য ছিল ২৯০-৩০০। এর বেশি হলে সেটা বোনাস।’প্রথম বলেই টেলর আউট। ক্রিজে নেমে ম্যাচের দ্বিতীয় বলটিই খেলতে হয়েছে টাইবুকে। উইকেটে থিতু হওয়ার আগেই অন্য ওপেনার কভেন্ট্রিও আউট। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ৯৯ বলে ৯৮ রানের ইনিংস—টাইবু কতটা দলনিবেদিত ছিলেন, এতেই স্পষ্ট। ৭ রানে ২ উইকেট পড়ে গেলেও এতটুকু বিচলিত হননি। দলের রানের চাকা সচল রাখতে শুরু থেকেই চালিয়ে খেলেছেন। সঙ্গী আরভিনও অনুসরণ করেছেন টাইবুকে। শট খেলার মতো বল দিয়ে কানাডার বোলাররাও তাঁদের সহযোগিতা করেছেন বলে মানছেন টাইবু।টাইবু এমনই। দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়াতেই তাঁর তৃপ্তি। টাইবুর এই গুণের সবচেয়ে বড় সাক্ষী তো বাংলাদেশই! ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এবং টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার সিরিজে কী যন্ত্রণাটাই না দিয়েছিলেন!দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়াটা টাইবুর সহজাত অভ্যাস। এখন তো তিনি দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। খেলেছেন ১৩২টি ওয়ানডে ম্যাচ। দলের হয়ে টাইবুর ব্যাট সব সময়ই কথা বলেছে। তবে পরিসংখ্যান বলে, বিশ্বকাপে ব্যাটিংটা একটু বেশিই উপভোগ করেন। ওয়ানডে ক্যারিয়ার গড় ২৯.৪৬ হলেও বিশ্বকাপে গড় ৩৭। যদিও ২০০৩ বিশ্বকাপ খেলা টাইবু জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গত বিশ্বকাপ খেলেননি।২০০১ সালে অভিষেক, সেই থেকে টাইবুর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে ব্যাট হাতে এখন আরও বেশি পরিণত। এ জন্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ নেই!আইপিএল খেলার সুবাদে টাইবু কেকেআরে সতীর্থ হিসেবে পেয়েছিলেন গাঙ্গুলী আর পন্টিংকে। এই দুই গ্রেটের কাছ থেকে তখন অনেক কিছুই শিখেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। পরশু তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে টাইবু স্মরণ করলেন সৌরভ-পন্টিংকে, ‘রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলীর মতো গ্রেট খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোটা ছিল দারুণ ব্যাপার। খেলাটি সম্পর্কে তাঁদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি।’ ওয়েবসাইট।