দুঃখজাগানিয়া ‘রক্তকরবী’র শততম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু দুঃখ আছে, যে দুঃখগুলোকে ভুলে যাওয়াটাই বড় দুঃখের। রবীন্দ্রনাথের কথায় সেই ‘দুঃখজাগানিয়া’ নন্দিনীকে গতকাল বুধবার ঢাকার মঞ্চে দেখা গেল। নাগরিক নাট্য সম্প্রদায়ের দর্শকপ্রিয় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর শততম প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে।বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী নাট্যোৎসবে মিলনায়তনপূর্ণ দর্শকের উপস্থিতিতে রক্তকরবী নাটকটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। এ নাটকের গল্প যে নগরকে আশ্রয় করে আছে তার নাম ‘যক্ষপুরী’। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলে। শুরুতেই দেখা যায় শ্রমিকেরা কাজ করছে যক্ষপুরীতে। এরপরই দেখা যায় কিশোর আর নন্দিনীর কথোপকথন। যক্ষপুরীতে সৃষ্টির নিয়ম অপ্রতিহত, বিকাশের ধর্মকে ধ্বংস করার জন্য যক্ষপুরীর প্রশাসনিক খড়্গ উদ্যত। রাজার সাধনা একমাত্র শক্তির লক্ষ্যে নিবদ্ধ বলেই সবাই আনন্দবঞ্চিত। অন্যদিকে নন্দিনী সবাইকে তার মায়ার বন্ধনে বেঁধে রাখে। শ্রমজীবী বিশু, ফাগুলাল ও কিশোরদের অনুপ্রেরণার উৎস এই নন্দিনী। মহাশক্তিধর নিষ্ঠুর রাজাও নন্দিনীকে পছন্দ করে। নন্দিনী তাই শত্রুমিত্র সবার হূদয়রঞ্জিনী। নাটক পরিণত হয় এভাবেই।রক্তকরবী নাগরিক নাট্য সম্প্রদায়ের ৩৫তম প্রযোজনা। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০০১ সালের ৩০ নভেম্বর।প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপকধর্মী নাটক রক্তকরবীর বয়স প্রায় শত বছর। রবীন্দ্রনাথের উপস্থিতিতে এ নাটকটি একবার অভিনীত হয়েছিল তাঁর পারিবারিক আয়োজনে। রবীন্দ্রনাথের মৃত্যুর ১৩ বছর পর কলকাতার বিখ্যাত নাটকের দল বহুরূপী নাট্যদল নাটকটি মঞ্চে আনে। বাংলা নবনাট্য আন্দোলনের পুরোধা শম্ভু মিত্র রক্তকরবী নাটকটি তখন নির্দেশনা দিয়েছিলেন। স্বাধীনতার পর রক্তকরবী নাটকটি বাংলাদেশে প্রথম মঞ্চে আনে ড্রামা সার্কেল।অলক্ত সাহিত্য পুরস্কারগতকাল বুধবার ২০০৯, ’১০ ও ’১১ সালের অলক্ত সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয় চার গুণী লেখকের হাতে। কথাসাহিত্য, অনুবাদ, কবিতা ও গবেষণায় এ পুরস্কার পেলেন যথাক্রমে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মোবারক হোসেন খান, মোহাম্মদ রফিক ও ইসরাইল খান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কারের অর্থমূল্য, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান ও জিল্লুর রহমান সিদ্দিকী।অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও মোহাম্মদ জয়েনউদ্দীন।অনুষ্ঠানে অলক্ত সম্পাদক তিতাশ চৌধুরী বলেন, জাতীয় ভিত্তিতে সাহিত্য ক্ষেত্রে গবেষণা, মৌলিক সৃজনশীল পরিশীলিত বা আদর্শবাদী প্রবণতা অথবা অভিনব আঙ্গিকে নির্মিত জীবনবাদী সাহিত্যকর্মের জন্য প্রতিবছর অলক্ত সাহিত্য পুরস্কার দেওয়া হয়।রশীদ করীম স্মরণে নাগরিক শোকসভাসদ্য প্রয়াত কথাশিল্পী রশীদ করীমের স্মরণে বাংলা একাডেমী আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একাডেমীর রবীন্দ্রচত্বরে নাগরিক শোকসভার আয়োজন করেছে। শোকসভায় স্মৃতিচারণা করবেন আনিসুজ্জামান, হাসনাত আবদুল হাই, আবদুশ শাকুর, বেলাল চৌধুরী, মহাদেব সাহা, রুবী রহমান, সেলিনা হোসেন, মফিদুল হক, আবুল হাসনাত, শামসুজ্জামান খান প্রমুখ। সভায় শোকসংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। অনুষ্ঠানে রশীদ করীমের জীবন ও কর্ম নিয়ে বাংলা একাডেমী নির্মিত তথ্যচিত্র শোকসভায় প্রদর্শিত হবে।