দুই আসামি প্রাণভিক্ষার সুযোগ পাবেন না একজনের স্বাস্থ্য পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে আটক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সুলতান শাহরিয়ার রশিদ খান ও সৈয়দ ফারুক রহমান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন না। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তাঁরা সুযোগ পাবেন না।গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রীর মতে, মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করার সুযোগ থাকে।৩ জানুয়ারি কারাগারে আটক পাঁচ আসামির মৃত্যু পরোয়ানা পাঠানো হয়। সে অনুযায়ী ১০ জানুয়ারির মধ্যে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ ছিল। এর মধ্যে মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), ল্যান্সার এ কে এম মহিউদ্দিন এবং বজলুল হুদা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। শাহরিয়ার রশিদ ও ফারুক রহমান এই আবেদন না করে সুপ্রিম কোর্টের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য সাত আসামি পলাতক।আইনমন্ত্রী বলেন, কারা কোড অনুযায়ী রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন, সেদিন থেকে ২১ দিনের কম নয় এবং ২৮ দিনের বেশি নয়—এমন সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়।এক আসামির শারীরিক পরীক্ষা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান শাহরিয়ার রশিদ খানের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। তিনি ডায়াবেটিস ও হূদরোগে ভুগছেন।কারা সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সক আবু সিদ্দিক, জাহিদুর রহমান ও ফরিদ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। তাঁরা রশিদের সেলের সামনে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করে চিকিত্সাপত্র দেন। তাঁরা সোয়া একটায় কারাগার থেকে বের হয়ে আসেন।