দুই আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দায় থেকে আরও দুই আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন শুনানি গ্রহণ করেন। আদালত ৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।আজ আসামি মাওলানা আবদুর রউফ ও শরিফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে করা অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়। আসামি শাহাদাত উল্লাহ জুয়েলের পক্ষে আংশিক শুনানি শুরু হয়েছে। এ নিয়ে ৩০ আসামির পক্ষে শুনানি শেষ হয়েছে।এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আইনজীবী আকরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, জঙ্গি নেতা জুয়েল ছাড়াও আসামি জাহাঙ্গীর আলম ও বিএনপিপন্থী কমিশনার আরিফের অব্যাহতির আবেদনের শুনানি হয়নি।এর আগে কারাগার থেকে জামায়াতের নেতা সাবেক আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি হান্নানসহ কারাগারে থাকা ৩২ আসামিকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ আদালতে হাজির ছিলেন।উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অতিরিক্ত আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন।