দুই উপনির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।সাখাওয়াত হোসেন জানান, বিশ্বকাপ ক্রিকেট, দুই দফায় বিশ্ব ইজতেমা ও অন্যান্য নির্বাচনের কারণে পুলিশ ও র্যাব বিভিন্ন স্থানে ব্যস্ত থাকবে। এ জন্য ওই দুই আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ওই নির্বাচনের আগে ও পরে মোট পাঁচ দিন সেখানে সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনায় বৈঠকে নওগাঁ ও মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।