দুই এসআইসহ ৮ পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও ছয় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।তাঁরা হলেন হারিছ শিকদার (উপপরিদর্শক), আনোয়ার হোসেন (উপপরিদর্শক), কনস্টেবল হাবিবুর রহমান, নাজমুল হোসেন, সোহেল মিঞা, সাইদুর রহমান, শাহিন মিঞা ও খায়রুল ইসলাম। ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে আজ রোববার বিকেলে তাঁদের প্রত্যাহার করা হয়।আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বে ছিলেন পুলিশের আট সদস্য। বিচার বিভাগীয় তদন্ত কমিটি তাঁদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে। আজ রাতের মধ্যে তাঁদের ঢাকার পুলিশলাইনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কাল সোমবার তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে।