দুই ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর ও বন্দর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সদর থানার ওসি আখতার হোসেনকে রূপগঞ্জে এবং বন্দর থানার ওসি হারুনুর রশিদকে আড়াইহাজার থানায় বদলি করা হয়েছে। রূপগঞ্জের ওসি মজিবুর রহমানকে সদর থানায় আনা হয়েছে। বন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ নজরুল ইসলামকে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, নির্বাচন চলাকালে তাঁদের এ বদলি কার্যকর থাকবে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তাঁদের বদলি করা হয়েছে।নির্বাচন কমিশনার (ইসি) সাখাওয়াত হোসেন বলেন, ওসিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।প্রসঙ্গত, এ দুই থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাঁদের বদলির দাবি করেছিলেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী ও তৈমুর আলম খন্দকার।