দুই কর্মচারীর বিরুদ্ধে লাশ হস্তান্তরে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করার সময় মিটফোর্ড হাসপাতালের দুই কর্মচারীর বিরুদ্ধে নগদ টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।এ অভিযোগের কারণে আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দপ্তরের মহাপরিচালক দীনা হককে প্রধান করে তিন সদস্যের একটি প্রতিনিধিদলকে ঘটনা তদন্ত ও দোষীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম শ্যামল ও প্রহরী রাহাত। তাঁদের বিরুদ্ধে লাশ হস্তান্তরের সময় নগদ টাকা নেওয়ার অভিযোগ করেন জনৈক সুমন।প্রতিনিধিদলের প্রধান দীনা হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তিনি এবং দুই পরিচালকসহ প্রথমে অভিযোগকারী সুমনের কাছে যান। সেখান থেকে তাঁরা সলিমুল্লাহ মেডিকেল কলেজে যান। এ সময় অভিযোগকারী সুমন মর্গে কর্মরত শ্যামল ও রাহাতকে শনাক্ত করেন। প্রতিনিধিদল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত শ্যামল ও রাহাতের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার বলেন, অভিযোগকারীর অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।