দুই কোরিয়ার মধ্যে সেনাপর্যায়ে আলোচনা শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ দুই বছর পর আজ আবার দুই কোরিয়ার মধ্যে সেনাপর্যায়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। ২০০৮ সালের অক্টোবরে দেশ দুটির মধ্যে সর্বশেষ সেনাপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক অঞ্চল পান্মুজমে এ আলোচনা অনুষ্ঠিত হবে। গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় সিউল পিয়ংইয়াংকে দায়ী করে। ওই জাহাজডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক নিহত হন। এরপর থেকেই দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে। তবে উত্তর কোরিয়া সব সময়ই দক্ষিণ কোরিয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।সম্প্রতি দক্ষিণ কোরিয়া বন্যাদুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ সাহায্যের ঘোষণা দেয়। এর ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।—বিবিসি