দুই গায়ানিজের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সারওয়ান, এটা তো আপনার তৃতীয় বিশ্বকাপ। আপনার অনুভূতি কী?সারওয়ান: আমি খুবই রোমাঞ্চিত। অবশ্যই আগের দুটো বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা কাজে দেবে। আমাদের গত বিশ্বকাপটি ছিল হতাশার। এবার আমরা ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্বে ভালো খেলা। এরপর কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে পৌঁছালে সেখান থেকে নতুন লক্ষ্য স্থির করা হবে। আপনি তো অনেক দিন দলের বাইরে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে ফিরলেন। অনেক দিন বাইরে থাকার ছাপ কিন্তু আপনার খেলায় ছিল না। বিশ্বকাপেও নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছেন?সারওয়ান: প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আপনি ঠিকই বলেছেন, আমি অনেক দিন দলের বাইরে ছিলাম। কিন্তু বেশ ভালোভাবেই ফিরে এসেছি। গত সিরিজের ফর্মটা আমি বিশ্বকাপেও টেনে নিতে চাই। তবে শুধু আমি তো নয়, পুরো দলকেই ভালো খেলতে হবে। নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আপনি নিজে এগিয়ে যেতে পারেন, আপনার দল এগোবে না। সমালোচকেরা তো বলছেন, এই দলের পক্ষে ততটা ভালো কিছু করে দেখানো সম্ভব নয়।সারওয়ান: দেখুন, প্রত্যেকেরই নিজস্ব অভিমত থাকতে পারে। আমরা তো অবশ্যই চেয়েছি যতগুলো সম্ভব ম্যাচ জিততে। কে না চায়! সমালোচকদের মুখ বন্ধ করার একমাত্র পথই হলো ভালো খেলা। লোকে কে কী বলল, সেটা তো নিয়ন্ত্রণ করার সাধ্য আমাদের নেই। আমরা কেবল নিজেদের আর দলের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি। অন্যান্য দেশের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের পার্থক্য হলো, এখানে অনেকগুলো দেশ মিলে একটা দল হয়। এটাও কি কোনো প্রভাব ফেলে?সারওয়ান: সত্যি বলতে কি, আমি এতে কোনো সমস্যা কখনোই অনুভব করিনি। আমাদের দলের অনেকেই সেই যুবদল থেকেই একসঙ্গে খেলছে। ভিন্ন ভিন্ন দেশ থেকে এলেও বিভিন্ন ঘরোয়া আর আন্তর্জাতিক সিরিজ খেলতে খেলতে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। অবশ্যই, আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে। একে অন্যের সংস্কৃতিকে শ্রদ্ধা করা জরুরি। তবে একটা দল হয়ে উঠতে এটা কোনো বাধা নয়। আপনি তো এই দলের সিনিয়রদের একজন। ওয়েস্ট ইন্ডিজও তরুণ একটা দল। আপনার ভূমিকা কী হবে?সারওয়ান: দলে সিনিয়র যারা আছে, তাদের কাজ হবে তরুণদের কাছে নিজের অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। অনেকেই গত বিশ্বকাপে খেলেছে। এই উপমহাদেশের কন্ডিশন কেমন হবে, সেই ধারণা আমরা দুজনেই দলের তরুণদের দেব। শিব, আপনি তো সেই ১৯৯৬ বিশ্বকাপেও খেলেছেন, যেবার বিশ্বকাপ উপমহাদেশেই হয়েছে। চন্দরপল: বিশ্বকাপে খেলা তো সব সময়ই গৌরবের। উপমহাদেশে খেলা হবে পুরো দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছি। গত কয়েক মাসে শ্রীলঙ্কায় বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। ভারতের কন্ডিশনও এখানকার (শ্রীলঙ্কার) মতোই। আশা করি অন্যান্য জায়গায়ও আমরা ভালো করব। বাকি দলগুলোর তুলনায় ওয়েস্ট ইন্ডিজ একটা বাড়তি সুবিধা পেয়েছে। ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার আগে এই কন্ডিশনে সবাইকে খেলিয়ে নিয়ে যাচাই করতে পেরেছে।চন্দরপল: আমাদের দলে সেরা ১৫ জনই আছে। এখন সবার ওপর দায়িত্ব ম্যাচের দিন পারফরম্যান্স করা। আমরা এখানে আছি অনেক দিন হলো। এরপর ভারতে গিয়েও আমাদের খেলতে হবে। সেখানেও পারফর্ম করতে হবে। গত বিশ্বকাপে নিজেদের মাটিতে খেলেও ওয়েস্ট ইন্ডিজ ভালো করেনি। সেই হতাশা নিশ্চয়ই আছে? এবার আপনাদের কী লক্ষ্য?চন্দরপল: আসলে সবার লক্ষ্য হওয়া উচিত নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করা। সেটা করতে পারলে ফল এমনিতেই আসবে।  কাইরন পোলার্ড ঘরোয়া ক্রিকেটে এত ভালো করে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হয়। তাঁর প্রতিভার সদ্ব্যবহার করতে বাড়তি কী করা হচ্ছে?সারওয়ান: ও যেন ওর নিজের প্রতিভার প্রতি সুবিচার করে পারফর্ম করতে পারে, সে ব্যাপারে সিনিয়রদেরও ভূমিকা রাখতে হবে। ওকে সাহায্য করতে হবে। আমরা জানি ও কী করতে পারে। আমরা তাই ওকে সাহায্য করব। ঐতিহ্যগতভাবে ওয়েস্ট ইন্ডিজ সব সময়ই দুর্দান্ত সব ফাস্ট বোলার পেয়েছে। কিন্তু এবার দল নির্বাচনের নীতি কী হবে? ঐতিহ্য অনুসরণ করা, নাকি এখানকার পিচ-কন্ডিশন অনুযায়ী দল গঠন করা হবে?সারওয়ান: আসলে প্রতিপক্ষ দলের শক্তি-দুর্বলতা বিবেচনা করে দল নির্বাচন করতে হবে। আমরা বসে আলোচনা করে সেটি ঠিক করব। আমাদের দিবা-রাত্রির ম্যাচও আছে। এটাও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত কোচ-অধিনায়ক মিলে ১৫ জনের মধ্যে থেকে সেরা একাদশই বেছে নেবেন। আগের বিশ্বকাপ অনেক লম্বা ছিল বলে বেশ সমালোচনা হয়েছে। সাত সপ্তাহ থেকে এবার ছয় সপ্তাহ হচ্ছে। এই সময়ে মনোযোগ ধরে রাখাটাও তো জরুরি। চন্দরপল: আমরা সেসব বিষয় নিয়েই মনোযোগ দেব, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে। যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, সেসব নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ! টেকনিক্যালি প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুতি নেওয়া জরুরি। জরুরি ঠিকমতো কাজটা সম্পন্ন করা। তবে আমরা খুব বেশি দূরে মনোযোগ দিচ্ছি না। সামনে যে ম্যাচটি থাকবে, আমরা শুধু সেটি নিয়েই ভাবব।ওয়েবসাইট থেকে