দুই ঘণ্টায় ১৫টি দৃশ্যের কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে নতুন ধারাবাহিক নাটক ভেগাবন্ড এবং একুশে টিভিতে প্রতিদিনের ধারাবাহিক অহংকার। প্রথম নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন রায়হান খান, আর দ্বিতীয়টি যৌথভাবে লিখেছেন রিজওয়ান খান ও ইসহাক খান এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন হিল্লোল। কথা হলো তাঁর সঙ্গে।‘ভেগাবন্ড’ নাটকটির কাজ কবে করেছিলেন?গত বছরের অক্টোবর মাসে, ব্যাংককের পাতায়াতে। নাটকের সংলাপগুলোতে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন নাট্যকার। আমার সংলাপগুলো ছিল পাবনার আঞ্চলিক ভাষায়। আগে কখনো এই ভাষায় সংলাপ বলা হয়নি। বৃন্দাবন দাসের এ ধরনের আঞ্চলিক ভাষার নাটকগুলো সাধারণত গ্রামে হয়। কিন্তু ভেগাবন্ড নাটকের কাজ করেছি বিদেশে। খুব মজার নাটক।এই নাটকে কাজ করার কোনো ঘটনার কথা মনে পড়ে?যেহেতু নাটকের গল্পটাই খুব মজার, তাই শুটিংয়ের সময়ও সেই ব্যাপারটা উপভোগ করেছি। নাটকে আমার একটি মাইক্রোবাস আছে। আমি তার ড্রাইভার। মেসে থাকি। এখানে একটি ছেলের সঙ্গে নানা ব্যাপারে আমার প্রতিযোগিতা লেগেই থাকে। একদিন তার সঙ্গে কিছু শট ছিল। মজার ব্যাপার হলো, মাত্র দুই ঘণ্টায় আমরা ১৫টি দৃশ্যের কাজ করেছিলাম। সাধারণত দর্শক আমাদের যেভাবে দেখেন, এখানে কিন্তু একেবারে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। আর দর্শক তা দেখে অবশ্যই মজা পাবেন।‘অহংকার’ নাটকের খবর বলুন।এখানে মাত্র দেড় দিন কাজ করেছি। অল্প কয়েকটি শট। তেমন আলাদা করে এখনই কিছু বলা যাবে না। শিগগিরই আবার নতুন লটের কাজ হবে। তখন বলতে পারব।আপনি তো চলচ্চিত্রে অভিনয় করছেন।হ্যাঁ, শঙ্খ দাশগুপ্তের ছবি হ্যালো অমিত। শুটিং-ডাবিং শেষ। এখন ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে ভারতের মুম্বাইয়ে। আমি প্রায় আট বছর ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। তবে এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছি। পুরো ঘটনাই আমাকে ঘিরে। আর আমার সঙ্গে আছেন নওশীন। কাজটা দারুণ হয়েছে।নতুন আর কোনো চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা আছে?দুই দিন আগেই ইফতেখার ফাহমির সঙ্গে তাঁর টু বি কন্টিনিউড... ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে ছবিটির কাজ কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।