দুই ঘণ্টায় ৭৩৭ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পরপরই সূচক গতকালের চেয়ে বাড়তে থাকে। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ৮৭ পয়েন্ট বৃদ্ধি পায়। দেড় ঘণ্টার মাথায় সূচকে আরও ৫ পয়েন্ট যোগ হয়ে ৪৭২৪ পয়েন্টে পঁেৌছায়। বেলা একটায় সূচক গতকালের চেয়ে ১২৪ পয়েন্ট বেড়ে ৪৭৫৭ পয়েন্টে পঁেৌছায়।এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৭৩৭ কোটি টাকার। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বিএসসিসিএল, লংকা-বাংলা ফিন্যান্স, গোল্ডেন সন ও এমআই সিমেন্ট।