দুই ছেলেকে হারিয়ে কাঁদছেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা গেছেন দুই ভাই মো. শাহাদাত হোসেন (৩২) ও মো. টিটু মিয়া (২৬)। মারা যাওয়ার মাত্র দুদিন আগে শাহাদাত ফোন করেছিলেন বাবাকে। ইচ্ছা প্রকাশ করেছিলেন নতুন সংসার পাতার। বলেছিলেন, দুই মাস পরেই বাড়ি ফিরে নতুন ঘর তুলবেন। কত স্বপ্ন ছিল তাঁর চোখে। সেসব স্বপ্নের কথা বলে আজ অঝোরে কাঁদছেন বাবা শাহ আলম।চাঁদপুরের কচুয়া উপজেলায় বাড়ির পাশেই একটি ছোট মুদির দোকান চালান শাহ আলম। সংসার চালানোর জন্য বড় ছেলে শাহাদাতের ওপর অনেকটাই নির্ভর করতেন তিনি। সাত মাস আগে শাহাদাত ছোট ভাই টিটোকেও নিয়ে যান। কিন্তু আগুন যে এভাবে দুই ছেলের প্রাণ কেড়ে নেবে, কখনো ভাবেননি বাবা শাহ আলম। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমিও জেনেছি। এ ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। ১১ নম্বর দক্ষিণ গোহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির হোসেন বলেন, প্রায় সাত বছর আগে বড় ভাই শাহাদাত হোসেন বাহরাইন গিয়েছিলেন। সাত মাস আগে ছোট ভাই টিটোকেও সঙ্গে নিয়ে যান। গতকাল শুক্রবার বিকেলে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লাগে। ভনটিতে বসবাসরত ১৩ জন প্রবাসী শ্রমিক অগ্নিকাণ্ডে মারা যান। তাঁদের মধ্যে ১০ জনই বাংলাদেশি।