প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভকারী হত্যার নির্দেশ অভিযোগে মিসরের ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তঁার দুই ছেলের বিচার হবে। বিচার বিভাগীয় সূত্রের বরাত দিয়ে মিসরের বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। গণবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারি মাসে হোসনি মোবারক প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন। এখন তিনি মিসরের পর্যটন নগর শারম আল শেখে একটি হাসপাতালে আটক রয়েছেন। তঁার দুই ছেলে আলা ও গামালকে কায়রোর তোরা কারাগারে আটক রাখা হয়েছে। মিসরের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৫ জানুয়ারি শানি্তপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে হোসনি মোবারক ও তঁার দুই ছেলের বিচার করা হবে। ওই বিক্ষোভে প্রায় ৮০০ বিক্ষোভকারী প্রাণ হারায়।