দুই জঙ্গি সদস্য ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই জঙ্গি সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম (৪৫) ও সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে (৩০) তিন দিনের রিমান্ডে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতে হাজির করে বিমানবন্দর থানা পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম কামরুন নাহার তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যব গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। র্বের দাবি, গ্রেপ্তার হওয়া মালেক পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সমন্বয়ক। আর সাফি ভারতের কাশ্মীরে তৎপর জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য।