দুই জননীর রোজনামচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ বৃহস্পতিবাররুমীর মুখে দু’দিনের খোঁচা খোঁচা দাড়ি। মাথার চুল খামছে ধরে রুমী বলল, ‘আম্মা বুঝতে পারছ না মুজিব-ইয়াহিয়া আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না। স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রাম করে।’সূত্র: একাত্তরের দিনগুলি পৃষ্ঠা ৩৭২৬ মার্চ শুক্রবারফোনটা রাখা মাত্র পুলের উপর ‘মা’ বলে একটি আর্তনাদ শুনা গেল, পরপর মেশিনগানের শব্দ ও জয়বাংলা শব্দের পর অবিরাম রাইফেল বোমা স্টেনগান মেশিনগানের শব্দ, সাত মসজিদ, ইপিআরের দিক থেকে গোলা কামানের শব্দ, জয় বাংলা আল্লাহু আকবর-এর আওয়াজ ২টা পর্যন্ত হল, তারপর থেকে শুধু গোলাগুলির শব্দ।সূত্র: একাত্তরের ডায়েরী পৃষ্ঠা ৪১