দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় আজ সোমবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আননূরা সড়ক ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাতটার দিকে সদর উপজেলার আননূরা সড়কের আতাহার এলাকায় একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দিলে চারজন নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী ও শিবগঞ্জ উপজেলার পনেররশিয়া এলাকার বাসিন্দা আবদুল কাইয়ুম (৪০), আবদুস সালাম (৬২) ও কবির হোসেন (৩৫) এবং একই উপজেলার শিবনারায়ণপুর এলাকার ইয়াজদানি (৩২)।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াজদানি মারা যান। ওই দুর্ঘটনায় আহত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকার কবিরকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা: বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড এলাকায় চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের নুর ইসলাম (৫৭) ও তাঁর ছেলে ঠান্ডু রহমান (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, নুর ইসলাম ও তাঁর ছেলে ঠান্ডু রহমান একটি মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অবস্থিত তাঁদের নিজস্ব কাচের দোকানে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বাঁকা ব্রিকফিল্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় তাঁরা দুজনই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও এর চালককে আটক করা যায়নি।