দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরপর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলো ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে লালবাগ থানার কামালবাগের দেবীদাস ঘাট এলাকার একটি গলির ভেতরে অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুই টন পলিথিনসহ বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ওই কারখানায় গোপনে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি। সেলিম হোসেন আরও জানান, কারখানাটির কোনো নাম নেই। অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। মালিকের নাম-ঠিকানা জোগাড় করে থানায় এ ব্যাপারে মামলা করা হবে।পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে।