দুই নেপথ্য নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেই গর্ব করতে পারেন এই ভেবে যে নিজ নিজ দলকে তাঁরা ফাইনালে নিয়ে গেছেন। শনিবার রাতে একজনের গৌরববোধটা আকাশ ছোঁবে। বিশ্বজয়ের হাসি দিয়ে তিনি বলবেন, ‘আমিই চ্যাম্পিয়ন।’গ্যারি কারস্টেন ও ট্রেভর বেলিস। একজন ভারতের কোচ, আরেকজন শ্রীলঙ্কার। কাল ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, মুম্বাইয়ের ফাইনালই হবে তাঁদের শেষ ম্যাচ। দুজনেরই চুক্তি এই বিশ্বকাপ পর্যন্ত। শেষ ম্যাচে তাই দুই কোচেরই নিজ নিজ দলের থেকে চাওয়া বিশেষ কিছু। সেটি আর কিছুই নয়, শেষ লড়াইটাতে জেতা।ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েই ফাইনালে উঠেছে দুটি দল। আটটি ম্যাচে ছয়টি করে তাদের জয়। ফাইনালটা তাই হবে সেয়ানে সেয়ানে লড়াই।আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই অস্ট্রেলীয় বংশোদ্ভূত বেলিসের। কিন্তু কোচ হিসেবে এরই মধ্যে নজর কেড়েছেন তিনি। কুমার সাঙ্গাকারাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটের র্যাঙ্কিংয়েই উন্নতি করেছে লঙ্কানরা।ওদিকে টিম ইন্ডিয়ার দায়িত্বে থাকা কারস্টেন আন্তর্জাতিক ক্রিকেটটা বলা যায় গুলে খেয়েছেন। খেলেছেন ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডে। ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনারের ১৮৮ রানের বিধ্বংসী সেই ইনিংস তো এখনো বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।ক্যারিয়ারে যেমন বিস্তর ফারাক, তেমনি ২০০৭ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দুজনের জন্য প্রেক্ষাপটও ছিল ভিন্ন। টম মুডির কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেলিসকে নিয়ে লঙ্কানদের প্রত্যাশা বেড়ে যায়। কারণ একটাই, তাঁর পূর্বসূরির হাত ধরে মাহেলা জয়াবর্ধনেরা ক্যারিবিয়ান বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। বেলিসকে ঘিরে তাই এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্নই দেখতে শুরু করে শ্রীলঙ্কার মানুষ।আর শেষ ধাপটা সাফল্যের সঙ্গে পেরোতে পারলেই বেলিস ছুঁয়ে ফেলবেন পূর্বসূরি স্বদেশি ডেভ হোয়াটমোরকে। এই হোয়াটমোরের হাত ধরেই ১৯৯৬ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। আর এই শৃঙ্গ জয়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অর্জুনা রানাতুঙ্গা।মুডির ব্যাটনটা বেলিসের হাতে ওঠার পর শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজে ফেলে আসা ফাইনালের জয়টাকেই মুঠোয় পুরতে চেয়েছে। এদিকে কারস্টেনকে কোচ হিসেবে পেয়ে ভারত প্রথমেই চেয়েছে ওই ওয়েস্ট ইন্ডিজ বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে। গ্রেগ চ্যাপেলের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়েছিল ভারতের। ধোনিদের ওপর থেকে আস্থা হারাতে থাকে ভারতীয় সমর্থকেরা। কিন্তু কারস্টেন দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত পেতে থাকে নতুন চেহারা। প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থানটি দখল করে ভারত। ওয়ানডেতেও এখন তারা দুইয়ে। আজ তো শ্রেষ্ঠত্বের শেষ লড়াইটার সামনেই দাঁড়িয়ে ধোনির ভারত।কারস্টেনের ছোঁয়ায় ভারতীয় দলের ড্রেসিংরুমের চেহারাটাই গেছে বদলে। খেলোয়াড়দের সবাই কোচের প্রশংসায় পঞ্চমুখ, ‘গ্যারি (কারস্টেন) দায়িত্ব নেওয়ার পর থেকে দলীয় ঐক্য, অনুশীলনের ধরন, পরস্পরের প্রতি বিশ্বাস—যেন সবকিছু একটি পরিবারের মতো’—বলেছেন যুবরাজ সিং।অধিনায়ক ধোনি কারস্টেনের পারফরম্যান্সকে এক কথায় বলছেন দুর্দান্ত, ‘উনি যেভাবে সবাইকে চালাচ্ছেন, আমি মনে করি সেটা অসাধারণ। মাঠে আমাদের পারফরম্যান্সই এর প্রমাণ। আমি মনে করি, এমন একজন ভদ্র মানুষের সঙ্গে কাজ করতে পারাটাই অন্যরকম।’লিটল মাস্টার শচীন টেন্ডুলকার মনে করেন, কারস্টেনের হাত ধরেই আজকের এই সাফল্য, ‘অন্যদের পাশাপাশি তিনিও (কারস্টেন) ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অধীনে আমি খেলাটা উপভোগ করছি। তিনি আসলেই খুব পরিশ্রম করছেন।’ ওয়েবসাইট।