দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড, দুটি প্রতিষ্ঠানে সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার পুরোনো ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বেআইনিভাবে পলিথিন তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে বিনাশ্রম কারদণ্ড, একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জরিমানা ও দুটি প্রতিষ্ঠানের কারখানা ভবন ও গুদাম সিলগালা করে বন্ধ করে দিয়েছে।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ খাজে দেওয়ান এলাকার হাজি গফুর প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির দুটি কারখানা ভবন ও একটি গুদাম সিলগালা করে দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চারজন কর্মচারীকে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযোগে ইয়াদ প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক জসীম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া সৈয়দ প্যাকেজিংয়ে সিলগালা ও বিএস পদ্মা প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ও মাহবুবা বিলকিস।