দুই প্রদেশ থেকে মার্কিন বাহিনী সরানোর নির্দেশ কারজাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর দেশের ওয়ার্দাক এবং লাগোর প্রদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মার্কিন বিশেষ বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দুই প্রদেশের লোকজন মার্কিন বাহিনীর কারণে নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগে তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই প্রদেশ রাজধানীর কাবুলের পাশেই। বিবিসি ও পিটিআইয়ের খবরে বলা হয়, আজ রোববার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক সভায় কারজাই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।