দুই বছর পর একসঙ্গে অপূর্ব-তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দুই বছর পর আবারও একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব ও তারিন। নাটকের নাম ‘আমি এবং শ্বেত পায়রা’। এটি লিখেছেন অভিনেত্রী নাজনীন চুমকী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ নাটকের মধ্য দিয়ে বিয়ের পর আবারও শুটিং শুরু করলেন অপূর্ব। আর অন্যদিকে এক মাস অভিনয় থেকে দূরে থাকা তারিনও নাটকটির মাধ্যমে অভিনয়ে ফিরলেন। পরিচালক জানান, এটি অন্য রকম একটি ভালোবাসার গল্প। পৃথিবীর যে প্রান্তেই একজন মানুষ থাকুক না কেন—এ ভালোবাসা তাকে অন্য রকম এক অনুভূতির পরশ দেবে।পরিচালক আরও জানান, নাটকটিতে একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন তারিন। বয়সে ছোট হলেও অপূর্ব তাঁকে খুব ভালোবাসেন।অভিনয়ের জগেকই নিজের ঠিকানা বলে মনে করেন অপূর্ব। বিয়ের পর নাটকটির শুটিং শুরু করতে পেরে অপূর্ব বলেন, ‘নতুন বছরের শুরুতেই অভিনয় শুরু করলাম। গল্পটিও রোমান্টিক। বিরতির পর সুন্দর একটি গল্পের মাধ্যমে অভিনয়ে ফিরে ভালো লাগছে।’ এদিকে গত এক মাস অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তারিন। তিনিও ফিরলেন এই নাটকটির মাধ্যমে। তিনি জানান, ‘বাবার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। বাবা রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে চিকিত্সাধীন। অভিনয় করার মতো মানসিক অবস্থা আমার নেই, তবুও অভিনয় করছি; কারণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।’আজ ৩ জানুয়ারি মঙ্গলবার উত্তরায় ‘আমি এবং শ্বেত পায়রা’ নাটকটির দ্বিতীয় দিনের শুটিং চলছে।