দুই বছরে ১৭ সাংবাদিককে হত্যা (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির খবর প্রকাশের কারণে সাংবাদিকদের অনেক সময়ই রোষানলে পড়তে হয়। আবার খবর প্রচারিত হওয়ার পর অনেককে নির্যাতনের শিকারও হতে হয়—অনেক সাংবাদিককে দিতে হয় প্রাণ। এমনই এক ঘটনা ঘটেছে হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায়। আজ বুধবার হন্ডুরাসে একটি সংবাদপত্রের সদর দপ্তরে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ও গুলি করে এক সাংবাদিককে হত্যা করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ওই সাংবাদিক সংঘবদ্ধ একটি চক্রের অপরাধ এবং পুলিশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। দৈনিক ওই পত্রিকাটির নাম ‘লা ত্রিবুনা’।এ নিয়ে গত দুই বছরে দেশটিতে ১৭ জন সাংবাদিককে প্রাণ দিতে হলো। খবর রয়টার্স।