দুই বছরের শিশুর গ্লাসে হুইস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনের খাবারের মেন্যুতে হুইস্কি থাকতেই পারে। থাকাটা বা হুইস্কি পান করা অস্বাভাবিক নয়। কিন্তু যদি দুই বছরের ছোট্ট শিশুর বেলায় তা ঘটে, তবে এটা বেশ বিপত্তিরই।যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি শহরের ফ্রাঙ্কি অ্যান্ড বেনি’স রেস্তোরাঁয় আজ বুধবার এমনই এক ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।দুই বছরের ছোট্ট শিশু সনি রিস। জন্মদিন উপলক্ষে মায়ের সঙ্গে খেতে গিয়েছিল রেস্তোরাঁয়। রেস্তোরাঁটিও সোয়ানসি শহরের বেশ নামকরা। কিন্তু বিপত্তি ঘটে খেতে গিয়ে। জুসের অর্ডারে ওয়েটাররা ভুল করে সনিকে গ্লাসে দিয়ে দেন হুইস্কি। এর প্রায় অর্ধেকটা শেষও করে ফেলে সনি। একপর্যায়ে মুখের পরিবর্তনে মা নিনা রিস বুঝতে পারেন, কিছু একটা হয়েছে। এরপর সনির হাত থেকে গ্লাস নিয়ে চুমুক দিয়েই চমকে ওঠেন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হয় সনিকে। সেখান থেকে সুস্থ সনিকে নিয়ে বাসায় ফেরেন মা নিনা। তাঁদের বাড়ি ওয়েলসের সোয়ানসি শহরের পন্টারডুইলেইসে।সনির মা নিনা রিস বলেন, ‘দুপুরের পরে রেস্তোরাঁটিতে খেতে যাই। সনির জন্য তার প্রিয় লাইম জুস ও পানি দিতে বলি। জুস এলেই তাঁকে খেতে উত্সাহিত করি। কারণ সনি লবণাক্ত কী যেন একটা খাচ্ছিল।’নিনা রিস বলছিলেন, ‘খাওয়া শেষ করতে যাব, এ সময় লক্ষ করি সনির মুখ একটু বিবর্ণ। এরপর আমি গ্লাসে চুমুক দিই। তখনই বুঝতে পারি, এটা হুইস্কি। পরপর দুবার এ কথা বলি।’মা নিনা বলেন, ‘সনি ১০ চুমুক খেয়েছে। কিন্তু সে নিশ্চয়ই এতক্ষণে মাতাল হওয়ার অবস্থায় গেছে। আমি তত্ক্ষণাত্ ভয় পেয়ে যাই এবং রাগান্বিত হয়ে উঠি। চোখে পানি চলে আসে আমার।’ সনির মা নিনা পেশায় একজন শিক্ষক। তিনি ব্যাপারটি সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর ব্যবস্থাপককে জানান। প্রথমে ব্যবস্থাপক মানতে অস্বীকার করেন। কিন্তু এক চুমুক খাওয়ার পরই মেনে নেন, এটি আসলেই হুইস্কি ছিল। তবে রেস্তোরাঁর কর্মীদের প্রতিক্রিয়ায় কিছুটা দুঃখ পান নিনা রিস। এরপর দ্রুত সনিকে সোয়ানসির মোরিটন হাসপাতালে ঘুমন্ত অবস্থায় নেওয়া হয়। কিছু পর্যবেক্ষণের পর সনিকে শঙ্কামুক্ত ঘোষণা করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে ফোন করে। তবে রেস্টুরেন্টটি ওই ঘটনা তদন্ত করে দেখছে বলেও জানায়।ইতালিয়ান-মার্কিন ফ্রাঙ্কি অ্যান্ড বেনি’স রেস্টুরেন্টের মুখপাত্র এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এটি ভুলভাবে হয়েছে। এমনটি আর ভবিষ্যতে কখনো ঘটবে না বলে আমরা নিশ্চয়তা দিচ্ছি।’